মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি

রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে রাজধানীমুখী লেনে এই তল্লাশি করা হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এই চেকপোস্টে বাস, মাইক্রোবাসসহ সব ধরনের গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।


সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা গণমাধ্যমকে বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশি চলছে। তাছাড়াও যেহেতু রাজধানীতে দুটি দলের সমাবেশ রয়েছে কাজেই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে কারণে তল্লাশি কার্যক্রমে জোর দেওয়া হয়েছে।’

আজ বুধবার (১৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা দুইটায় গণসমাবেশ করবে। আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকছে। ক্ষমতাসীন দলটি বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর রাজধানীর জনসমাবেশ কিংবা মহাসমাবেশের ঘোষণা করা হতে পারে।