মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৫:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে চায় বিএনপি। পুলিশের এক চিঠির জবাবে আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা উল্লেখ করেছেন।

চিঠিতে রিজভী বলেছেন, ‘নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না।

এর আগে বিএনপির মহাসমাবেশের বিষয়ে জানতে চেয়ে রুহুল কবির রিজভীর কাছে একটি চিঠি দিয়েছিলেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্‌উদ্দিন আহমেদ। এতে পুলিশ সাতটি বিষয় জানতে চায় । এর মধ্যে ছিল- সমাবেশে লোকসমাগম কখন শুরু হবে এবং সমাবেশ কখন শেষ হবে। সমাবেশে কী পরিমাণ লোক সমাগম হবে, সমাবেশটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত হবে, সমাবেশের বক্তব্য প্রচারের জন্য কোনো স্থানে মাইক স্থাপন করা হবে কি না।


অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেবে কি না সেটিও জানতে চাওয়া হয়। নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে নিরাপত্তাজনিত কারণে ২টি বিকল্প ভেন্যুর নাম প্রস্তাব করতে বলা হয় চিঠিতে।

আজ এর জবাবে বিএনপি জানায়, তাদের সমাবেশ দুপুর ২টায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে। এতে এক থেকে সোয়া এক লাখ লোক হতে পারে, সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হতে পারে।

কর্মসূচির জন্য পশ্চিমে বিজয়নগর মোড় ও পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছুদূর অন্তর অন্তর মাইক লাগানো হবে। বিএনপির নেতাকর্মী ছাড়া সমাবেশে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেবেন না। সমাবেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য দলের নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন এবং এর সংখ্যা হবে ৫০০।