মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৫:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির ডাকে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপির ডাকে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা দল এবং জামায়াতে ইসলামী আজ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে। গতকাল সোমবার দলটির পক্ষ থেকে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হলেও কুয়েতের আমিরের মৃত্যুতে তা একদিন পেছানো হয়।

রোববার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তাঁর সম্মানার্থে বিএনপি সোমবারের হরতাল প্রত্যাহার করেছে। মঙ্গলবার সেই হরতাল পালন করা হবে।

তবে হরতালের দিন সকালে রাজধানীর সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, হরতালের তেমন কোনো প্রভাব দেখা যায়নি।

হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হলে এর প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়।

তার পর থেকেই অর্থাৎ ৩১ অক্টোবর থেকে কয়েক দফায় সড়ক, রেল ও নৌপথে অবরোধ এবং হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি।