মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:১৬:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এই চিঠি ডিএমপিতে পাঠানো হয়।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন। তবে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় ডিএমপি কমিশনারের মুখপাত্র (ডিসি মিডিয়া) ফারুক হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপি চিঠি দিয়েছে কি না তা আমার জানা নেই।


এক দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেবে দলটি। সমাবেশ উপলক্ষে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ঢাকায় আনার চেষ্টা করছে দলটি।


বিএনপির ২৮ তারিখের সমাবেশকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হবে জানিয়ে ডিএমপির এক কর্মকর্তা বলেন, ২৮ তারিখের সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ওপর নজর রাখছেন তাঁরা।

এর আগে গত ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরো পাঁচটি দল ও জোট পৃথক সমাবেশ থেকে একই কর্মসূচি ঘোষণা করেছে।