রাজনীতি — পাতা ৪৪
বিএনপির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলন স্থগিত
গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় আহুত জরুরি সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার (১১ অক্টোবর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান। জানানো হয়, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান...
আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার বিকেল ৩টায় গুলশান অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত থাকবেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার বিষয়সহ বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপ...
তফসিল ঘোষণার আগেই অক্টোবরে টানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি
তফসিল ঘোষণার আগেই সরকারের ওপর চাপ তৈরি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে একটি ফয়সালায় পৌঁছাতে চায় বিএনপি। নভেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তার আগেই অক্টোবর মাসে টানা কঠোর কর্মসূচির মাধ্যমে সে চাপ তৈরি করাই এখন দলটির লক্ষ্য। তবে অক্টোবরের কর্মসূচি এখনো ঠিক হয়নি। এ সপ্তাহের মধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হবে। এরই মধ্যে সরকারি দল আওয়া...
বিএনপি ভাঙার চেষ্টা করে লাভ নেই মন্তব্য করেছেন মির্জা ফখরুল
বিএনপি ভাঙার চেষ্টা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের সিনিয়র নেতারা কেউ বাকি নেই যার মামলা শেষপর্যায়ে আনা হয়নি। এ জন্য বিশেষ সেল করা হয়েছে। সিরাজগঞ্জের সরকারি কমকর্তা তাদের (আওয়ামী লীগ) বিরুদ্ধে কথা বলায় মারাই গেল। আজকে সত্য লিখলেই জেলে যেতে হচ্ছে। এই দেশ আমরা কেউ চাইনি। বুধবার (২৭ সেপ্টেম্বর...
আগামীকাল ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন আওয়ামী লীগের
ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। প্রসঙ্গত,...
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য ১ অক্টোবর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বিএনপির
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার বিষয়টি নিয়ে সরকার পতনের আন্দোলনে তীব্রতা বাড়াতে চাচ্ছে বিএনপি। তার মুক্তি ও বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে রোববার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। কিন্তু সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো সাড়া নেই। তাই বিএনপি মনে করছে তীব্র আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত ও সরকারের পতন ঘটাতে হবে। বিএনপির...
আমেরিকার ভিসা নীতিতে আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছেঃ মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক আমেরিকার ভিসা নীতিতে আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়। সরকার পরিকল্পিতভাবে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এই সরকার এত চুরি করেছে...
৩৬ দিনের আলটিমেটাম দিলেন বিএনপিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আর ৩৬ ঘণ্টা নয়, ৩৬ দিনের মধ্যে অপরাজনীতি ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে আগুন সন্ত্রাস ছাড়তে হবে। ৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ৩৬ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতির কালো হাত ভেঙে দেব। আজ সোমবার উ...
আওয়ামী লীগ নেতারা যাবেন না যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে দেশজুড়ে। তবে এতে আওয়ামী লীগের কিছু যায়-আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, আমরা আমেরিকা যাব না। আগামী নির্বাচন সামনে রেখে রাজপথে থাকবে আওয়ামী লীগ। এ সময় তার এ বক্তব্যকে সমর্থন জানান উপস্থিত নেতাকর্মীরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে...
খালেদা জিয়ার স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে নেওয়ার আবেদন প্রকাশ করলেন আইনজীবী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার ভাই শামীম ইস্কান্দারের করা আবেদনটি প্রকাশ্যে এনেছেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (২৫ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। গত ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের পক্ষে আবেদনটি গ্রহণ করা হয় বলেও সাংবাদিকদের জানান খালেদা...
সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম খালেদা জিয়ার মুক্তির দাবিতে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। আজকে তিনি সুচিকিৎসা পাচ...
আজ উত্তরা ও যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের দুটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আজ সোমবার রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে দুটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যাত্রাবাড়ী মোড়সংলগ্ন শহীদ ফারুক সড়কে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের...
আওয়ামী লীগ তৈরি করছে ৬ লাখ প্রচারকর্মী, ‘জবাব’ দেবেন তাঁরা অপপ্রচারের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ছয় লাখ প্রচারকর্মী তৈরির উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মুখোমুখি হবেন। ভোট চাইবেন, নানা প্রশ্নের জবাব দেবেন এবং বিরোধী দলের অপপ্রচারের বিপরীতে সরকার ও আওয়ামী লীগের পক্ষে তথ্য তুলে ধরবেন। উদ্যোগটিকে বলা হচ্ছে ‘অফলাইন ক্যাম্পেইন’। যা ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির অংশ...
জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দিতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখতে হবে। 'গ্রাম হবে শহর’ এই প্রতিপাদ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই...
সিলেট অভিমুখে রোডমার্চ চলছে বিএনপির, নেতা-কর্মীদের ঢল
বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ভৈরব থেকে সিলেট অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে এই রোডমার্চ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধ...
কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না: মির্জা আজম
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করে বলেছেন, ‘কর্মী নিয়ে সমাবেশে আসবেন, টাকা দিয়ে কামলা নিয়ে আসবেন না। বুধবার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নেতাকর্মীদের উদ...
লম্বা সময় রেখে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন
এবার তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত দুই মাসের মতো সময় রাখতে চায় নির্বাচন কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলে লম্বা সময় রাখতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ৪০-৪৫ দিনের মধ্যে ভোট গ্রহণ করা হয়। এবার তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত দুই মাসের মতো সময় রাখতে চায় ইসি। নির্বাচন বিশেষজ্ঞর...
আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা সিপিবির
‘সরকার নির্ধারিত মূল্যের থেকে সর্বোচ্চ ৩৮ শতাংশ বেশি মূল্যে বাজারে নিত্যপণ্য বিক্রি হচ্ছে। আর এ জন্য দায়ি বাজার সিণ্ডিকেট ও সরকারের ভ্রান্ত নীতি। আমদানির মাধ্যমে এই সংকটের সমাধান কোনো ভাবেই সম্ভব নয়। একমাত্র রেশনিং ব্যবস্থা কিছুটা হলেও দরিদ্র মানুষকে স্বস্তি দিতে পারে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’ র কেন্দ্রীয় কমি...






























