রাজনীতি — পাতা ২৩
খালিদ-মাহিনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা আজ সন্ধ্যায়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ প্যানেল আজ বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় মধুর ক্যান্টিনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সমকালকে নিশ্চিত করেছেন ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন খালিদ। প্রথমে প্যানেলের না...
“গণ-অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না” – নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বিলম্বিত করতে চাই। অথচ সত্যি হলো—গণ-অভ্যুত্থান না ঘটলে আপনারা আজ নির্বাচনের কথা কল্পনাও করতে পারতেন না। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে আন্দোলনকে গণ-অভ্যুত্থানে রূপান্তর এবং সরকার পতনের পথে না নিয়ে গেলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনাদ...
কিশোরগঞ্জে এনসিপিতে যোগ দেওয়ায় তিন যুবলীগ নেতা বহিষ্কৃত
কিশোরগঞ্জ প্রতিনিধি:- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ায় কিশোরগঞ্জের তিন যুবলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—ইটনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল, জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাছেদ আহমেদ। রোববার রাতে জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম...
বাংলার জমিনকে চাঁদাবাজমুক্ত ঘোষণা করতে হবে: চরমোনাই পীর
খুলনা প্রতিনিধি:- ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, "৫ আগস্টের পর দেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এ সুযোগ যদি আমরা কাজে না লাগাতে পারি, তবে অতীতের মতোই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে।" তিনি আরও বলেন, "আল্লাহ বলেছেন, যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট না হয়, তার ভাগ্য আমি পরিবর্তন করি না। তা...
খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশে চরমোনাই পীর প্রধান অতিথি, জামায়াত নেতারা বিশেষ অতিথি
খুলনা প্রতিনিধি:- খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজিত এক গণসমাবেশে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে—একই মঞ্চে একত্রিত হয়েছেন ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও এনসিপি নেতারা। শনিবার (২৬ জুলাই) বিকেল ৩টায় নগরীর শিববাড়ি মোড় সংলগ্ন জিয়া হলের পাশে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের আমীর ও চরমোন...
চার-পাঁচ দিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ আগামী চার-পাঁচ দিনের মধ্যে ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস—এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১৪টি রাজনৈতিক দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি...
নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা জরুরি: নাহিদ ইসলাম
মৌলভীবাজার প্রতিনিধি:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আর পুরোনো কাঠামোয় দেশ চলতে পারে না। তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী পুরোনো ব্যবস্থা ধরে রাখার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের অগ্রযাত্রা ও জনগণের অধিকার নিশ্চিত করতে হলে প্রয়োজন নতুন বন্দোবস্ত ও নতুন সংবিধান। শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজারের বেরীরপার পয়েন্টে ‘দেশ গড়তে...
চট্টগ্রামে হাটহাজারী মাদরাসা ও শাহ আমানত মাজার পরিদর্শনে এনসিপি নেতারা
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন। রোববার (২০ জুলাই) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা মাদরাসায় অবস্থান করেন। পরিদর্শনকালে মাদরাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা...
বিএনপির ৩১ দফা প্রচারে রূপগঞ্জে লিফলেট বিতরণ
বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):- তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হো...
কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না — গয়েশ্বর চন্দ্র রায়
মুন্সীগঞ্জ প্রতিনিধি:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এই বাস্তবতা জামায়াতে ইসলামীর সহ্য হচ্ছে না। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, "কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পাবে না।" রোববার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় এক অনুষ্ঠানে যোগ দি...
আমরা কঠিন সময় পার করছি — নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এখন এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। আপনারা দেখেছেন—গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী ধরনের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।” রোববার সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। শহীদ পরিবারের...
জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত
আরিফুজ্জামান (সাগর),বিশষ প্রতিনিধি:- জামায়াতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় ক্ষমতায় আসে তাহলে মালিক হবে না, সেবক হবে : ডা. শফিকুর রহমান অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থান...
হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে তিনি ধানমন্ডির ইবনে সীনা হাসপাতালে পৌঁছান। সেই সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। অন্যদিকে, জামায়াত আমিরের পাশে ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লা...
‘একটা লড়াই হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে’ — জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে নতুন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “একটা লড়াই হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব।” শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ...
জামায়াতের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন আমির ডা. শফিকুর রহমান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২৬ মিনিটে তিনি মঞ্চে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পড়ে যান। প্রায় ৪৫ সেকেন্ড পর তিনি উঠে দাঁড়িয়ে বলেন, “কিছু হয়নি।” তবে এর এক মিনিট পর তিনি আবারও পড়ে যান। কিছুক্ষণ পর ফের উঠে দাঁড়ান এবং মঞ্চের ক...
জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপি নেতা সারজিস আলম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দুপুর ৩টার দিকে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন। এছাড়া সমাবেশে অংশ নেন খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির নেতা আখতার হোসেন, জুলাই আন...
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে জনস্রোত, সাত দফা দাবি উপস্থাপন
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশের মূলপর্ব শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার। দলের আমির ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌ...
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশের সূচনা
প্রথমবারের মতো রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সমাবেশের সূচনা পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী ও গীতিকার সাইফুল্লাহ মানসুর। এতে সাইমুম শিল্পী গোষ্ঠী মনোজ্ঞ সংগীত পরিবেশন কর...






























