সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পরিচয় গোপন করে বিভিন্ন সংগঠনে আধিপত্য বিস্তার করছে শিবির কর্মীরা: নাছির

পরিচয় গোপন করে বিভিন্ন সংগঠনে আধিপত্য বিস্তার করছে শিবির কর্মীরা: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে ইসলামী ছাত্রশিবিরের গুপ্ত কর্মীরা সক্রিয় থাকার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই অভিযোগ তুলে ধরেন।
 

নাছির উদ্দীন নাছির বলেন, শিবির কর্মীরা নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থী বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য সেজে আধিপত্য বিস্তার করছে। তারা উপাচার্যের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে এবং গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে অনলাইনে শিক্ষকদের বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে।
 

ডাকসু নির্বাচন প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল নেতা জানান, ধারাবাহিক বুলিং ও নানামুখী চাপের মধ্যেও ছাত্রদল নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছাত্র রাজনীতির ধরন নির্ধারণে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে। উপাচার্যও স্বীকার করেছেন, ক্যাম্পাসে মব সংস্কৃতি ও অন্যান্য সমস্যার পেছনে গুপ্ত রাজনীতি বড় ভূমিকা রাখছে।
 

তিনি আরও জানান, ছাত্রদলের হল কমিটি বহাল থাকবে। হল পর্যায়ে রাজনীতি নিয়ন্ত্রণে রাখতে উপাচার্যের প্রস্তাব অনুযায়ী প্রশাসন একটি কমিটি গঠন করবে।