সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক আজ বিকেলে

সিইসির সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক আজ বিকেলে

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে আজ বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। বৈঠকে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ক আলোচনা প্রধান বিষয় হিসেবে উঠে আসবে বলে জানা গেছে।
 

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মুসফিক উস সালেহীন। তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
 

বৈঠকে অংশ নেবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের গ্লোবাল কো-অর্ডিনেটর তারিক আদনান মুন।