সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আমরা কঠিন সময় পার করছি — নাহিদ ইসলাম

আমরা কঠিন সময় পার করছি — নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা এখন এক ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। আপনারা দেখেছেন—গোপালগঞ্জে আমাদের সঙ্গে কী ধরনের ঘটনা ঘটেছে। দেশের বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে।”
 

রোববার সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
 

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “আমরা আপনাদের কাছে কোনো রাজনৈতিক দল হিসেবে আসিনি। আমরা একসাথে একটি অভ্যুত্থানের অংশ ছিলাম। আপনাদের স্বজনরা আমাদের পাশে ছিলেন। সেই জায়গা থেকে আমরা দলমতের ঊর্ধ্বে আপনাদের পরিবারের সদস্য হিসেবেই দেখি।”
 

নাহিদ ইসলাম আরও বলেন, “প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারী শক্তির প্রভাব রয়েছে। আমরা যখন সরকারে ছিলাম, কিংবা আমাদের পক্ষ থেকে কেউ যখন সরকারে গিয়েছেন, তখন জুলাই শহীদ পরিবারের জন্য নানা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেসব উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়নি বা বিলম্বিত হয়েছে। এর পেছনে কারণ—প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা সক্রিয় রয়েছে। শহীদ পরিবারগুলোর যে সম্মান ও স্বীকৃতি প্রাপ্য, তা তারা এখনো পুরোপুরি পায়নি।”
 

এ সময় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।