সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

‘একটা লড়াই হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে’ — জামায়াত আমির

‘একটা লড়াই হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে’ — জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে নতুন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “একটা লড়াই হয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব।”
 

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে এ কথা বলেন তিনি।
 

বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান। কিছু সময় পর সুস্থ হয়ে উঠে বসে আবার বক্তব্য চালিয়ে যান। তবে আবার দাঁড়াতে গিয়ে অসুস্থবোধ করলে বসেই বক্তব্য শেষ করেন।
 

ডা. শফিকুর রহমান বলেন, “দুর্নীতির মূল উৎসমূল খুঁজে বের করতে যা কিছু প্রয়োজন, তারুণ্য ও যৌবনের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা তা করব এবং বিজয় ছিনিয়ে আনব।”
 

ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, “আজ আমরা অনুকূল পরিবেশে সমাবেশ করছি। যাঁরা গত ১৫ বছরের অন্ধকার সময়ে শহিদ হয়েছেন, আহত হয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন—তাঁদের প্রতি আমরা চিরঋণী।”
 

আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, “আবু সাঈদরা যদি বুক পেতে না দাঁড়াতেন, হয়তো আজকের বাংলাদেশকে আমরা দেখতে পেতাম না।”
 

সমাবেশে অংশ নিতে এসে তিনজন নেতাকর্মীর মৃত্যুর কথা উল্লেখ করে তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 

এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীরা স্লোগানে মুখর হয়ে ওঠেন। এ সময় জামায়াত আমিরকে হাসিমুখে সাড়া দিতে দেখা যায়।