সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চট্টগ্রামে হাটহাজারী মাদরাসা ও শাহ আমানত মাজার পরিদর্শনে এনসিপি নেতারা

চট্টগ্রামে হাটহাজারী মাদরাসা ও শাহ আমানত মাজার পরিদর্শনে এনসিপি নেতারা

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:-


 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন। রোববার (২০ জুলাই) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা মাদরাসায় অবস্থান করেন।
 

পরিদর্শনকালে মাদরাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিম উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা আশরাফ আলী নিজামপুরী এবং মাওলানা নিজাম সাইয়্যিদ তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানান।
 

পরিদর্শন শেষে এনসিপি নেতারা হাটহাজারী মাদরাসার সাবেক মুহতামিম ও হেফাজতে ইসলামের সাবেক আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এবং বিশিষ্ট আলেম আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর কবর জিয়ারত করেন।

 

চট্টগ্রামে হাটহাজারী মাদরাসা ও শাহ আমানত মাজার পরিদর্শনে এনসিপি নেতারা



 

এদিকে, এনসিপির আরেকটি প্রতিনিধি দল চট্টগ্রামের প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ আমানত (রহ.)-এর মাজারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক হাসান আলী, উত্তরাঞ্চলের সংগঠক সাদিয়া ফারজানা দিনা এবং জাতীয় যুব শক্তির দূতি অরণ্য চৌধুরী প্রমুখ।
 

মাজার জিয়ারতের সময় তারা হযরত শাহ আমানত (রহ.)-এর অষ্টম বংশধরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দেশের শান্তি, ন্যায় ও গণমানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।