সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খালিদ-মাহিনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা আজ সন্ধ্যায়

খালিদ-মাহিনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা আজ সন্ধ্যায়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ প্যানেল আজ বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় মধুর ক্যান্টিনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সমকালকে নিশ্চিত করেছেন ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন খালিদ।
 

প্রথমে প্যানেলের নাম নির্ধারণ করা হয়েছিল ‘ডিইউ ফার্স্ট’। তবে গতকাল মঙ্গলবার বিকেলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। খালিদ জানান, নতুন নাম রাখা হয়েছে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, আর পূর্বের নামটি থাকবে প্যানেলের স্লোগান হিসেবে।
 

প্যানেল সূত্রে জানা গেছে,

  • ভিপি পদে প্রার্থী হচ্ছেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।

  • জিএস পদে থাকছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।

  • এজিএস পদে প্রার্থী হচ্ছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি।