সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপি নেতা সারজিস আলম

জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপি নেতা সারজিস আলম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দুপুর ৩টার দিকে তিনি সমাবেশস্থলে উপস্থিত হন।
 

এছাড়া সমাবেশে অংশ নেন খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির নেতা আখতার হোসেন, জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী, ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
 

তবে ২৪ বছরের জোটসঙ্গী বিএনপি এবং পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নেওয়া সত্ত্বেও দলত্যাগী জামায়াত নেতাদের গঠিত এবি পার্টিকে এ সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি।
 

এর আগে, সকাল ৯টা ৪০ মিনিটে সাইফুল্লাহ মানসুরের সঞ্চালনায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাবেশের সূচনা হয়। পরে দুপুর সোয়া ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশের মূল পর্ব।
 

সমাবেশে জামায়াত সাত দফা দাবি তুলে ধরে, যার মধ্যে রয়েছে—জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, জুলাই গণহত্যার বিচার এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।