সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মার্কা নয়, প্রতিশ্রুতিই হবে ভোটের মাপকাঠি: সারজিস আলম

মার্কা নয়, প্রতিশ্রুতিই হবে ভোটের মাপকাঠি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “মার্কার প্রতি অন্ধ আনুগত্য থেকে ভোট দেওয়ার দিন শেষ। এখন থেকে ভোট হবে প্রতিশ্রুতি, কাজ ও জনগণের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে।”
 

সোমবার (১১ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি আরও লেখেন, “দলকানা ও মার্কার প্রতি দাসত্বের দিন শেষ। জনগণের প্রতি কথা, কাজ আর কমিটমেন্টই নির্ধারণ করবে আগামীর ভোটের বাংলাদেশ।”

 

মার্কা নয়, প্রতিশ্রুতিই হবে ভোটের মাপকাঠি: সারজিস আলম


 

এনসিপি নেতার এই বক্তব্যে তার অনুসারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানান।
ওয়াসিস আলম মন্তব্য করেন, “দলান্ধতা স্বৈরশাসনের মূল ভিত্তি ছিল। যারা দলের বাইরে ভাবতে পারে না, তাদের কাছ থেকে উন্নতি আশা করা ভুল। ইনশাআল্লাহ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এনসিপির নেতৃত্বে।”

 

ফয়সাল আহমেদ লিখেছেন, “ইনকিলাব জিন্দাবাদ।”
এম এইচ রানা মন্তব্য করেন, “ইনশাআল্লাহ।”
মোহাম্মদ জাহাঙ্গীর আলম লিখেছেন, “প্রতিশ্রুতি, বিশ্বাস এবং মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যাক জাতীয় নাগরিক পার্টি।”