সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে জনস্রোত, সাত দফা দাবি উপস্থাপন

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে জনস্রোত, সাত দফা দাবি উপস্থাপন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশের মূলপর্ব শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন দলের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার।
 

দলের আমির ডা. শফিকুর রহমান দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান। তার আগেই সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব।
 

সমাবেশকে ঘিরে উদ্যানজুড়ে সৃষ্টি হয়েছে জনসমুদ্র। সারা দেশ থেকে দলে দলে নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যা থেকেই ঢাকায় আসতে শুরু করেন। আজ সকাল থেকে মিছিলসহকারে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। সকাল ১০টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
 

জায়গা সংকুলান না হওয়ায় নেতাকর্মীরা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েন। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, মৎসভবন, কাকরাইল, বাংলামোটর ও সায়েন্সল্যাব এলাকায়ও বিপুলসংখ্যক জামায়াতকর্মী অবস্থান নিতে দেখা যায়।
 

সমাবেশে দলটি সাত দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হলো—

১, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

২, অতীতের সব গণহত্যার বিচার,

৩, প্রয়োজনীয় মৌলিক সংস্কার গ্রহণ,

৪, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,

৫, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন,

৬, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন,

৭, এক কোটিরও বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।
 

সমাবেশস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।