সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৮:৩৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না — গয়েশ্বর চন্দ্র রায়

কেয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না — গয়েশ্বর চন্দ্র রায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি:-


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে—এই বাস্তবতা জামায়াতে ইসলামীর সহ্য হচ্ছে না। তিনি দৃঢ়ভাবে মন্তব্য করেন, "কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পাবে না।"

 

রোববার (২০ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলীর বাড়িতে।
 

গয়েশ্বর রায় আরও বলেন, “জামায়াতের যেসব দাবি ও বক্তব্য সামনে আসছে, তা নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই। তারা জনগণের ভাষা বোঝে না, বরং নিজেদের স্বার্থে সবকিছু করতে চায়। ভারত-পাকিস্তানেও জামায়াত রয়েছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, জসিম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।