সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির ৩১ দফা প্রচারে রূপগঞ্জে লিফলেট বিতরণ

বিএনপির ৩১ দফা প্রচারে রূপগঞ্জে লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
 


তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্টদের অত্যাচারে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। কারাবাস আর ফেরারী ছিলো আমাদের জীবন। বিগত সময় ভুমিদস্যুতা করে রূপগঞ্জের ফসলি জমি ও বালি ফেলে বসতঘর দখল চলছিলো।

জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় গেলে প্রকৃত জমির মালিকদের জমি ফেরত দেয়া হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপির দেয়া ৩১ দফা হলো জনগণের মুক্তির দফা। জনগণ যদি ৩১ দফা সম্পর্কে ধারনা নেয়, তবেই বিএনপির পক্ষে জনমত তৈরী হবে।