সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯:৩৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাকসু নির্বাচন: ছাত্রদলের সম্ভাব্য প্যানেল ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

ডাকসু নির্বাচন: ছাত্রদলের সম্ভাব্য প্যানেল ভিপি আবিদুল, জিএস হামিম, এজিএস মায়েদ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সম্ভাব্য প্যানেল প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
 

দলীয় সূত্র জানিয়েছে, ভিপি পদে মনোনীত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে আসছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম।
 

এছাড়া এজিএস পদে মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদের।
 

আজ বুধবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।
 

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সমকালকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব।’
 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। তবে তখনও চূড়ান্ত প্যানেল নির্ধারণ করতে পারেনি ছাত্রদল। এদিন একক প্রার্থী হিসেবে তাদের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।