সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাকসু নির্বাচন: ছাত্রদলের সম্ভাব্য প্যানেল ঘোষণা আজ

ডাকসু নির্বাচন: ছাত্রদলের সম্ভাব্য প্যানেল ঘোষণা আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সম্ভাব্য প্যানেল প্রায় চূড়ান্ত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ভিপি পদে মনোনয়ন পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। আর জিএস পদে মনোনীত হচ্ছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম।
 

এছাড়া এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে মনোনয়ন দেওয়ার বিষয়টিও প্রায় নিশ্চিত।
 

জাতীয়তাবাদী ছাত্রদল আজ বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।
 

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সমকালকে বলেন, ‘আজ দুপুরেই আমাদের প্যানেল ঘোষণা করা হবে।’
 

গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল। এদিন তাদের নেতাকর্মীরা একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।