বাংলাদেশ — পাতা ৩৫১
ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪৭ জন
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ মো....
লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ
লক্ষ্মীপুরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ফুলকুঁড়ি আসর লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি শহর শাখার প্রধান উপদেষ্টা আবু খালেদ মো. সাইফুল্লাহ...
পাগলা মসজিদের দানবাক্স থেকে চার ঘণ্টায় মিলল রেকর্ড পরিমাণ টাকা
ঢাক প্রেস,স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ):- কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে রেকর্ড পরিমাণ টাকা। মসজিদের ১০টি দানবাক্স ও একটি ট্যাংক খুলে ২৯ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চার ঘণ্টা গণনার পর পর্যন্ত ৬ কোটি টাকার হিসাব পাওয়া গেছে। তবে গণনার কাজ এখনও চলছে। পাগলা মসজিদ কমিটির সভ...
পাগলা মসজিদ: দানবাক্সের অর্থ কীভাবে ব্যবহৃত হয়?
ঢাক প্রেস,স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ):- পাগলা মসজিদ, কিশোরগঞ্জের ঐতিহাসিক ও সাংস্কৃতিক এক প্রতীক। দেশ-বিদেশে খ্যাতি অর্জন করা এই মসজিদটি প্রতি তিন মাস অন্তর দানবাক্স খোলার মাধ্যমে সংবাদের শিরোনাম হয়। মসজিদের দানবাক্স থেকে পাওয়া যায় বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। শুধু মুসলিম নয়, বিভিন্ন ধর্মের মা...
অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করার চেষ্টায় সক্রিয় মহল: সারজিস আলম
ঢাকা প্রেস নিউজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম সতর্কবার্তা দিয়ে বলেছেন, "শকুনের দৃষ্টি এখনো সরেনি। স্বৈরাচারের সহযোগীরা এখনও সক্রিয়। তারা অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। এ পরিস্থিতিতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।" শনিবার (৩০ নভেম্বর) ময়মনসিংহের তারেক স...
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র আবার উৎপাদনে ফিরছে আজ
কয়লা সংকটে প্রায় এক মাস বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র আজ থেকে আবারও উৎপাদনে ফিরছে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে ৬৬ হাজার টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসছে আগামী...
টঙ্গীর জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু
ঢাকা প্রেস নিউজ গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের মুরুব্বি এবং প্রায় দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করছেন। শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ ইজতেমায় ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। শনিবার (৩০ নভেম্বর) তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবি...
ইয়াবাসহ টিকটকার ও সহযোগী গ্রেপ্তার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝি (৩৫)। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। রাবেয়া আক্তার কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে, আর সাইফুল ইসলাম শাওন সোহাগদল...
ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা প্রেস নিউজ ঢাকা-মাওয়া মহাসড়কের সার্ভিস সড়কের পাশ থেকে এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানিয়েছেন, প্রাথম...
ঘূর্ণিঝড় ফিনজালের কারণে উত্তাল সাগর, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত
ঢাকা প্রেস নিউজ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আজ শনিবার...
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: ৩১ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হওয়ার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) নিহত আলিফের বাবা জামাল উদ্দিন নগরের কোতোয়ালি থানায় এই মামলা করেন।...
রাষ্ট্র সংষ্কার আন্দোলন কমিটির কৃষক সমাবেশে জামায়াত-শিবিরের হামলার অভিযোগ
কুড়িগ্রামের রৌমারীতে রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর পূর্বঘোষিত কৃষক সমাবেশ করতে না দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এছাড়া তাদের নেতাকর্মীদের ওপর হামলারও অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালে রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে সভার আয়োজন করেছিলো “রাষ্ট্র সংস্কার আন্দোলন”। তবে পুলিশ সভার স্টেজ পরিকল্পিতভাবে ভেঙ্গে দেয় বলে অভিযোগ...
৬০০ বছরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ শাহী মসজিদের সভাপতি নির্বাচিত হলেন এনামুল হক খন্দকার স্বপন
৬০০ বছরের ঐতিহ্যবাহী পুরোনো হাজীগঞ্জ এম সার্কাস শাহী মসজিদের সভাপতি নির্বাচিত হলেন মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন। ২৯ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব এক আনুষ্ঠানিক দোয়া মোনাজাতের মাধ্যমে ৬০০ শত বছরের ঐতিহ্যবাহী পুরোনো হাজীগঞ্জ এম সার্কাস শাহী মসজিদের সভাপতি নির্বাচিত হলেন মহানগর কৃষকদলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন। এসময় শাহী...
কারা কর্তৃপক্ষের ভুলে-কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির দুই আসামির মুক্তি ও আত্মগোপন!
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ধর্ষণ ও হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামি সানাউল্লাহ ও মো. আবদুর রহিম কর্তৃপক্ষের ভুলে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে গেছেন। এ ঘটনা ঘটেছিল ১২ নভেম্বর, তবে বিষয়টি প্রকাশ্যে আসে ২৮ নভেম্বর, যা কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মহলে তোলপাড় সৃষ্টি করেছে। ২০১৪ সালের ২৯ ডিসেম্বর লক্ষ্মীপুরের কমলনগর থানায় একটি ধর্ষণ ও হত্যা...
তুরাগ তীরে জোবায়েরপন্থীদের পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু
ঢাকা প্রেস নিউজ টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু হয়েছে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে দেশি-বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ বয়ান, জিকির-আজকার এবং বিশেষ আমল। তাবলিগের শীর্ষ ওলামা ও মুরব্বিদের উপস্থিতিতে আয়োজিত এ ইজতেমা প্রতিবছর বিশ্ব ইজতেম...
চিলমারীতে ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঢাকা প্রেস হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে চিলমারীতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন আলেম,ওলামা ও ছাত্র, জনতাসহ বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসুল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলামi আলিফ হত্যার বিচারের দাবিসহ ইসকন নিষিদ্ধের দাবি করেন তারা। আজ শুক্রবার (২৯শে নভেম্বর) আছরের নামাজ...
পুনাকের নতুন সভানেত্রী আফরোজা হেলেন
ঢাকা প্রেস নিউজ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর নতুন সভানেত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আফরোজা হেলেন। তিনি দেশ-বিদেশে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার অধিকারী এবং বিশেষত শিক্ষা, সমাজসেবা ও প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। পুনাকের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে তিনি বদ্ধপরিকর। নবনিযুক্ত আইজিপি ডা. বাহ...
টেকনাফে বাবাকে না পেয়ে সন্তানকে অস্ত্র দিয়ে আটক!
কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া সন্তানকে অস্ত্র দিয়ে আটক করে চালান দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটক সপ্তম শ্রেণির ছাত্র রাফি টেকনাফের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রেজাউলের সন্তান বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সুত্রে জানা গেছে, শিশু ছেলে রাফি ৭ম শ্রেণির ছাত্র। ব...






























