বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:১৯:৫৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

টঙ্গীর জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

টঙ্গীর জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের মুরুব্বি এবং প্রায় দুই লাখ মুসল্লি অংশগ্রহণ করছেন। শুক্রবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এ ইজতেমায় ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন।
 

শনিবার (৩০ নভেম্বর) তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বছর ইজতেমায় এখন পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন বিদেশি অতিথি অংশগ্রহণ করেছেন।
 

তিনি আরও জানান, বর্তমানে ইজতেমা ময়দানে প্রায় দুই লাখ মুসল্লি উপস্থিত আছেন। এদের মধ্যে বেশিরভাগই তাবলিগের তিন চিল্লার সাথী ও দীর্ঘ সময় দাওয়াতের কাজে যুক্ত ওলামা। শুক্রবার জুমার নামাজে প্রায় আড়াই লাখ মুসল্লি অংশ নেন।
 

শনিবার বাদ ফজর পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক বয়ান করেছেন। সকাল ১০টার পর থেকে শুরু হয় কারগুজারির আমল। এছাড়া, বাদ আসর মাওলানা ফারুক এবং বাদ মাগরিব ভারতের মাওলানা ইবরাহীম দেউলা বয়ান করবেন বলে জানা গেছে।