বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (৩০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ফুলকুঁড়ি আসর লক্ষ্মীপুর শহর শাখার আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি শহর শাখার প্রধান উপদেষ্টা আবু খালেদ মো. সাইফুল্লাহ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা। উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।
 

প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন ফুলকুঁড়ি কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালচারাল ও স্কুল পরিচালক রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট মাহির আসহাব, এডভোকেট শাহাতাদ হোসেন, এবং কবি কবিরুল ইসলাম আরজু।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি লক্ষ্মীপুর শহর শাখার উপদেষ্টা সভাপতি মোন শাহাদাত, পরিচালক শাফায়াত উল্লাহ, রায়পুর শাখার পরিচালক আহমেদ ফরিদ, এবং কার্যকরী সদস্য কায়সার আহমেদ আফিফ।
 

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুঁড়িদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষাংশে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মোট ৮টি ক্যাটাগরিতে চিত্রাঙ্কন, বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৪৯ জনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
 

অনুষ্ঠানটি শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে জাতীয় মূল্যবোধ জাগ্রত করতে এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।