বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র আবার উৎপাদনে ফিরছে আজ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র আবার উৎপাদনে ফিরছে আজ

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কয়লা সংকটে প্রায় এক মাস বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র আজ থেকে আবারও উৎপাদনে ফিরছে।


কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মনোয়ার হোসেন মজুমদার জানিয়েছেন, ইন্দোনেশিয়া থেকে ৬৬ হাজার টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসছে আগামী রোববার (১ ডিসেম্বর)। আইনি জটিলতা নিরসনের পর বিদ্যুৎকেন্দ্রটি বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানির লক্ষ্যে মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। এর মধ্যেই একটি জাহাজ কয়লা নিয়ে জেটিতে পৌঁছেছে।


শনিবার (৩০ নভেম্বর) থেকে ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট পুনরায় উৎপাদন শুরু করবে। বিদ্যুতের চাহিদা বাড়লে দ্বিতীয় ইউনিটও ৬০০ মেগাওয়াট উৎপাদনে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রকৌশলী মনোয়ার।


শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে পৌঁছায়। এরপর কয়লা খালাস কার্যক্রম শুরু হয়।


বঙ্গোপসাগরের উপকূলঘেঁষা ১,৬০০ একর পরিত্যক্ত লবণ মাঠে নির্মাণ করা হয়েছে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র। এটি ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা সম্পন্ন। প্রকল্পটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫১,৯৮৪ কোটি টাকা। এটি বাস্তবায়ন করছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড।


কয়লা সংকটের কারণে ৩১ অক্টোবর থেকে বিদ্যুৎকেন্দ্রটি সম্পূর্ণ বন্ধ ছিল। এবার কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় কেন্দ্রটি আবার উৎপাদনে ফিরছে।