বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

তুরাগ তীরে জোবায়েরপন্থীদের পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু

তুরাগ তীরে জোবায়েরপন্থীদের পাঁচ দিনের ‘জোড় ইজতেমা’ শুরু

ঢাকা প্রেস নিউজ
 

টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘জোড় ইজতেমা’ শুরু হয়েছে। আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে দেশি-বিদেশি মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ বয়ান, জিকির-আজকার এবং বিশেষ আমল।
 

তাবলিগের শীর্ষ ওলামা ও মুরব্বিদের উপস্থিতিতে আয়োজিত এ ইজতেমা প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক ধাপে অনুষ্ঠিত হয়। আগামী ৩ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এই পর্ব শেষ হবে। জোড় ইজতেমায় অংশগ্রহণ করছেন তিন চিল্লার সাথী, এক চিল্লা সম্পন্ন করা সাথী এবং দেশ-বিদেশের আলেমরা। বাদ ফজর পাকিস্তানের নাঈম শাহ সাহেব কালিমা, নামাজ, জিকির, ইকরামুল মুসলিমিন এবং তাবলিগের মৌলিক ছয় উসূল নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান দেন।
 

এরপর অনুষ্ঠিত হয় কারগুজারীর আমল। জুমার নামাজ আদায় করান কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের। জুমার পর বয়ান করেন মাওলানা রবিউল হক, আর বাদ আসর মাওলানা ওমর ফারুক। মাগরিবের পর পুনরায় কারগুজারীর আমল অনুষ্ঠিত হয়।
 

জোড় ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা সংস্থার সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। পাশাপাশি ময়দানের চারপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
 

এই জোড় ইজতেমার প্রথম পর্বে মাওলানা জোবায়েরপন্থীরা অংশগ্রহণ করছেন। দ্বিতীয় পর্বে, ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, মাওলানা সাদপন্থীরা অংশ নেবেন।