বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় পাওয়া গেছে

এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় পাওয়া গেছে

ঢাকা প্রেস নিউজ
 

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত এক তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। রাজধানীর ওয়ারী এলাকায় ভাইয়ের সঙ্গে বসবাস করতেন এবং একটি ডে-কেয়ারে কাজ করতেন।
 

শনিবার (৩০ নভেম্বর) মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
 

তিনি জানান, সাহিদার ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহের ঠিক কোথায়, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এছাড়া, কে বা কারা তাকে শ্রীনগরে নিয়ে গিয়েছিল এবং হত্যাকাণ্ডে জড়িত, সেটিও তদন্ত করা হচ্ছে।
 

শনিবার সকালে স্থানীয়রা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করে।
 

পুলিশের ধারণা, চলন্ত গাড়ি থেকে সাহিদাকে গুলি করে হত্যা করা হয় এবং পরে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে যায় হত্যাকারীরা।