বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

টেকনাফে বাবাকে না পেয়ে সন্তানকে অস্ত্র দিয়ে আটক!

টেকনাফে বাবাকে না পেয়ে সন্তানকে অস্ত্র দিয়ে আটক!

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-



কক্সবাজারের টেকনাফে বাবাকে না পেয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া সন্তানকে অস্ত্র দিয়ে আটক করে চালান দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটক সপ্তম শ্রেণির ছাত্র রাফি টেকনাফের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রেজাউলের সন্তান বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। 

 

সুত্রে জানা গেছে, শিশু ছেলে রাফি ৭ম শ্রেণির ছাত্র। বাবা হ্নীলার ইউপি'র সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল মেম্বার। শিশুটির বাবা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো । স্থানীয়রা বলছে, বাবা'র অপরাধ থাকলে দেশের প্রচলিত আইনে দোষী হতে পারে, বিচার হতে পারে,  কিন্তু তা না করে বাবা রেজাউল মেম্বারকে বাড়িতে না পেয়ে তার ছেলে রাফি'কে ধরে নিয়ে যায় পুলিশ। অতপর বৃহস্পতিবার (২৮ নভেম্বর ২০২৪) অস্ত্র দিয়ে জেলহাজতে প্রেরণ করে।


রাজনীতি আর রাষ্ট্র কী তা বুঝে ওঠার আগেই অবুঝ রাফি অস্ত্র মামলা কাঁধে নিয়ে চার দেয়ালের মাঝে দিন কাটাচ্ছে। এমন ঘৃণ্য ও প্রতিহিংসার রাজনীতি কারোর জন্য শুভনীয় নয় বলে দাবী করে ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী নিরপরাধ রাফির নি:শর্ত মুক্তি দাবি করেছেন।