বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

বিজিবির অভিযানে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ ও ২৪০ গ্রাম কোকেন জব্দ

বিজিবির অভিযানে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ ও ২৪০ গ্রাম কোকেন জব্দ

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া):-
 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান চলাকালে ১৪টি ভারতীয় মহিষ ও ২৪০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি গত রাতে চরচিলমারী বিওপির ডিগ্রির চর মাঠ থেকে মালিকবিহীন ১৪টি ভারতীয় মহিষ এবং সীমান্তবর্তী উদয়নগর বিওপির আতারপাড়া গ্রাম থেকে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় মাদক কোকেন উদ্ধার করেছে।