বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:৪৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

ঢাকা প্রেস,গোপালগঞ্জ প্রতিনিধি:-


গোপালগঞ্জে ‘বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি’ (বিজিপি) নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলের নেতৃত্বে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রশিদ চৌধুরী।

শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টায় গোপালগঞ্জের চাপাইল মধুমতি পার্কে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের নাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের আহ্বায়ক সাইফুর রশিদ চৌধুরী। তিনি ৩২ দফা প্রস্তাব তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন এবং নিয়োগবিধিকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা।

সাইফুর রশিদ চৌধুরী বলেন, “বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। কিন্তু যে দলই ক্ষমতায় এসেছে, গণতন্ত্রের সঠিক চর্চা করেনি। ক্ষমতা ধরে রাখতে তারা ভোট কারচুপির আশ্রয় নিয়েছে। আমরা লক্ষ্য করেছি, দেশে রাজনীতির নামে পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণেই স্বাধীনতার এত বছর পরও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারেনি। জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”

দলের কার্যক্রম প্রাথমিকভাবে দেশের ১০টি জেলায় শুরু করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে চার সদস্যের আহ্বায়ক কমিটির কথা জানানো হয়। কমিটিতে সাইফুর রশিদ চৌধুরীর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মো. জুলিয়াছ খান ঠাকুর, জেলা জাসদের সাবেক নেতা শেখ ফরিদ আহমেদ এবং মো. ইয়ার আলি।

নতুন দলের নেতারা জনগণের প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।