বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪৭ জন

ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৪৭ জন

ঢাকা প্রেস,ঝিনাইদহ প্রতিনিধি:-

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় এবং লড়াইঘাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। এরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। গত ২৪ ঘণ্টায় সীমান্তের বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
 

তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা মোট ৯৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশি, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা এবং সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পালানো আসামিও রয়েছেন।