বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ এ ০১:২০:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •

ইসকনের প্রার্থনালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ইসকনের প্রার্থনালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ঢাকা প্রেস,ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জের ভৈরব শহরের ইসকনের প্রার্থনালয় ‘নামহট্র’ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
 

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ভক্ত প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলাটি করেন। রাতেই পুলিশ সন্দেহভাজন ৩ জনকে গ্রেপ্তার করে।
 

গ্রেপ্তারকৃতরা হলেন— শহরের পঞ্চবটি এলাকার ছাত্রলীগ কর্মী সানজিব (২২), পৌর ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৮) এবং তার ভাই শান্ত (২২)।
 

সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ভৈরব শহরের রানীর বাজারে ইসকনের প্রার্থনালয়ে হামলা চালিয়ে দুর্বৃত্তরা বিভিন্ন জিনিসপত্র তছনছ করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া, সেনাবাহিনীর মেজর সানজেদুল ইসলাম এবং র‍্যাব কর্মকর্তারা।
 

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, "ঘটনার খবর পেয়ে আমরা আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।"