মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে জারি সতর্কতা

ফ্লাইটে বোমা হামলার হুমকি, শাহজালালে জারি সতর্কতা

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটে বোমা থাকার আশঙ্কায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
 

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি অবতরণের আগে এই হুমকির বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হয়।

 

জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমানে থাকা একজন বা একাধিক ব্যক্তি বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটিকে নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে ফেলে।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নির্বাহী কামরুল ইসলাম জানান, ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রুসহ নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
 

তিনি আরও জানান, বিমানটিতে আসলেই কোনো বোমা আছে কি না, তা নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী পাঠানো হবে। বর্তমানে বিমানটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

 

ফ্লাইটটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় যাত্রা শুরু করে।
 

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবিলা করছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।