মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির

এদেশে ফ্যাসিবাদ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না: জামায়াত আমির

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি (বরিশাল):- 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা ক্ষমতার রাক্ষসে পরিণত হয়েছে। গণহত্যাকারী দলের প্রত্যেকের বিচার হবে। এ দেশে আর কোনো ফ্যাসিবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না।"
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে জেলা ও মহানগর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

তিনি বলেন, "গণহত্যার বিচারই আগে হওয়া উচিত। এরপর জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা।"
 

যুদ্ধ এখনো শেষ হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, "যুদ্ধ আসলে এখন শুরু হয়েছে। কর্মীরা প্রস্তুত থাকুন। আজ বাংলাদেশের মানুষ আর কোনো বৈষম্য মেনে নিতে চায় না।"
 

বরিশাল বিভাগের উন্নয়ন নিয়ে তিনি বলেন, "বিচ্ছিন্ন এলাকাগুলোকে যোগাযোগের আওতায় আনতে হবে। বরিশাল বিভাগকে উন্নত হিসেবে দেখতে চাই। আমরা ন্যায়বিচার ও অগ্রাধিকারের ভিত্তিতে সব উন্নয়ন কাজ করতে চাই।"
 

মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, আব্দুল হালিম, মুয়াজ্জিন হোসাইন হেলাল, জেলা আমির আব্দুল জব্বার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্তর বাবা প্রমুখ।