মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৮:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রলির চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় মাটি বহনকারী ট্রলির চাপায় সোহাগ হেসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর ইউনিয়নের চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 

শিশুটি স্থানীয় বাসিন্দা বিপ্লব মিয়ার ছেলে। দুর্ঘটনার পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের পাশে খেলার সময় শিশুটিকে মাটি ভর্তি একটি ট্রলি চাপা দেয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন।
 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ট্রলিটি জব্দ করেছে। চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।