মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:০৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুঃস্থ অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুঃস্থ অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- রাজ ৪৯৪ এর উদ্যোগে সংগঠনের ও উপজেলার  দুঃস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


 

পলাশবাড়ীতে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুঃস্থ অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ


 

২০ জানুয়ারী সোমবার বিকেলে পলাশবাড়ী পৌর শহরের টাউন হল হতে এসব শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহবায়ক ও বগুড়া মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিঠুল।
 

গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মুশফিকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুলের পরিচালনায় এ অনুষ্ঠানে  অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী কভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম। আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন , সদস্য সচিব রাজু আহমেদ , গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক শহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ।