মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৭:৪৯:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামে সুবিধাভোগীদের সমস্যা ও উত্তরণ শীর্ষক সেমিনার

কুড়িগ্রামে সুবিধাভোগীদের সমস্যা ও উত্তরণ শীর্ষক সেমিনার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যাসমূহ উত্তরণে করণীয় নিয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত উপপরিচালক শফিকুল ইসলাম পাইকাড়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, জেলা শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।
 

সেমিনারে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে রাজনৈতিক প্রভাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকা না পাওয়া, সুবিধাভোগীদের জন্য স্পেশাল মোবাইল সিম প্রদান, অ্যাপসের মাধ্যমে সুবিধাভোগীর লাইভ ভেরিফিকেশন করার ব্যবস্থা, পর্যাপ্ত বরাদ্দ প্রদানসহ নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সেগুলো থেকে উত্তরণের ব্যাপারে আলোচনা করা হয়।
 

এছাড়াও সেমিনারের তুলে ধরা হয়, সরকারের ২৩টি মন্ত্রণালয়ের অধীন মোট ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ৫০টি কর্মসূচি পরিচালনা করছে।
 

কুড়িগ্রাম শহর সমাজসেবার আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বয়স্ক ভাতা- ২৯৩১ জন, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা- ৭০৩ জন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা-১৮০৯ জন, অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক/বিশেষ ভাতা-৫৭ জন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি- ১৩ জন, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি-২৭ জনসহ ৫৫৪০ জন সুবিধা পাচ্ছেন।