মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৯:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেপ্তার

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৪৮ জন গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ

 

রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ।
 

গতকাল সোমবার বিকেল ৪টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
 

ডিএমপির পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মোহাম্মদপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজাসের নেতৃত্বে, তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই এবং মোহাম্মদপুর থানার একটি দল বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় এই অভিযান চালায়।
 

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
 

থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চিহ্নিত মাদক চোরাকারবারি, ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।