মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৯:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৮১ জন আটক

গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আরও ৮১ জন আটক

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নতুন করে আরও ৮১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর মহানগর থেকে ৬৯ জন এবং জেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে গাজীপুরে মোট আটক ও গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়াল ২৪৬ জন।
 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন জানিয়েছেন, মেট্রোপলিটনের আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
 

এদিকে, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানিয়েছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন করে গ্রেপ্তার করা হচ্ছে। সর্বশেষ অভিযানে আরও ১২ জনকে আটক করা হয়েছে, যাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
 

উল্লেখ্য, গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলার ঘটনা ঘটে। হামলার পর শিক্ষার্থীদের আটকে রেখে মারধর করা হয়, যার ফলে ১৫ জন আহত হন।
 

এ ঘটনার পরদিন শনিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুর শাখার আহ্বায়ক আবদুল্লাহ মোহিত গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।