মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ইপিজেড এলাকায় রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে ...

ইপিজেড এলাকায় রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে ...

নিজস্ব প্রতিবেদক:-


আসন্ন রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে সোমবার দুপুরে থেকে।

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা কাটাখালী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ ট্রাকে এই কার্যক্রমে প্রায় দুই শতাধিক গণমানুষের মধ্যে স্বল্পমূল্যে বিক্রয় করা হয় বলে জানিয়েছেন টিসিবির আঞ্চলিক কার্যালয়ের ইনচার্জ মোঃ শফিকুল আলম।

ডিলার মেসার্স ইলিয়াস স্টোরের স্বত্বাধিকারী মোঃ রায়হান উদ্দিন সাদ্দাম জানান, বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সব গণ মানুষের মাঝে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 

বিক্রয় কার্যক্রমে ৫৪০ টাকায় সয়াবিন তেল,মশুর ডাল, ছোলা,খোরমা খেজুর চিনি দেওয়া হবে। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে লাইনে দাঁড়িয়ে ভোটার আইডির ফটো কপি দিয়ে এই পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন স্থানীয় ডিলার মেসার্স ইলিয়াস স্টোরের স্বত্বাধিকারী মোঃ রায়হান উদ্দিন সাদ্দাম।