মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

এক থানার ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার

এক থানার ১৩ পুলিশ সদস্য প্রত্যাহার

সিলেট ব্যুরো:-

 

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ২ জন উপপরিদর্শক (এসআই), ২ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৯ জন কনস্টেবল। পাথরবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
 

এর আগে, সোমবার সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাসেলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রফিকুল ইসলামের স্বাক্ষরিত পৃথক অফিস আদেশের মাধ্যমে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন ও কিপেস চন্দ্র রায়।
 

সম্প্রতি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি, রেলওয়ের বাঙ্কার এলাকা ও শারফিন টিলা এলাকায় পুলিশ একাধিক অভিযান চালিয়ে পাথর লুটের ঘটনায় মামলা করে। তবে, গত কয়েকদিন ধরে শারফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ উঠে। বিষয়টি জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানের নজরে এলে তাদের ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়। এরপর আজ মঙ্গলবার তাদের থানা থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।