মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৯:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে আত্মগোপন, আ.লীগ নেতা গ্রেপ্তার

ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে আত্মগোপন, আ.লীগ নেতা গ্রেপ্তার

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:-

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ লিখে পোস্ট দেওয়ার পর বাড়িতে আত্মগোপনে ছিলেন।
 

সোমবার অষ্টগ্রাম সদর ইউনিয়নের মধুর হাটি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন অষ্টগ্রাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলু। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও মদদের অভিযোগে তিনটি মামলা রয়েছে।
 

জানা যায়, গত ৩১ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলে তিনি ফেসবুকে পোস্ট করেন—‘সময়ের কারণে সবাইকে বলতে পারিনি, বিদায় বাংলাদেশ।’ এতে পুলিশ বিভ্রান্ত হয়, অথচ তিনি নিজ গ্রামেই আত্মগোপনে ছিলেন। পরে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
 

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর থেকে অষ্টগ্রাম থানায় নাশকতাসহ তিনটি মামলায় আসামি হন রাজীব আহমেদ হেলু। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাজীব নাশকতাসহ তিনটি মামলার পলাতক আসামি। তাকে আদালতে পাঠানো হয়েছে।