মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:১০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১,৭৭৫ জন, অভিযানে ৬০৭

অপারেশন ডেভিল হান্ট: সারাদেশে গ্রেপ্তার ১,৭৭৫ জন, অভিযানে ৬০৭

ঢাকা প্রেস নিউজ

 

সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৭৭৫ জন গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে ৬০৭ জন এই বিশেষ অভিযানের আওতায় ধরা পড়েছেন।
 

মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬০৭ জন বিশেষ অভিযানের আওতায় আটক হয়েছেন, আর বাকি ১,১৬৮ জন অন্যান্য মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
 

এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে, যার মধ্যে রয়েছে—২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান শুটারগান, ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, ২টি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, ২টি কুড়াল, ১টি করাত, ৩টি হাতুড়ি এবং ২টি করে প্লাস, বাটাল ও লাঠি।