মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার ০৫

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার ০৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫জনকে গ্রেফতার করেছে। ১০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিশেষ ক্ষমতা আইনের তদন্তাধীন আসামিরাও। 
 

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, উজানপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া, গুজিয়াম গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে মোঃ রুবেল মিয়া ও একই গ্রামের মোঃ আব্দুর রশীদের ছেলে মোঃ স্বপন মিয়া। 
 

বিশেষ ক্ষমতা আইনের তদন্তাধীন আসামিরা হলেন, ত্রিশাল পৌর শ্রমিক লীগের আহবায়ক মোঃ রুবেল সরকার ও ত্রিশাল ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন বাচ্চু। 
 

ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ  জানান, এই অভিযান বিভিন্ন মামলার দীর্ঘস্থায়ী তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।