মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বইমেলার স্টলে হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

বইমেলার স্টলে হামলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকা প্রেস নিউজ

 

অমর একুশে বইমেলার স্টলে হামলার (মব অ্যাটাক) ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "একুশে বইমেলা এই দেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা। এটি দেশের সাহিত্যিক, প্রাবন্ধিক, চিন্তক, শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মিলনস্থল। বইমেলায় এমন অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ন করে এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি অবমাননা প্রদর্শন করে।"
 

বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এ ঘটনার দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া, দেশে 'মব ভায়োলেন্স' (দলবদ্ধ সহিংসতা) প্রতিরোধে জোরালো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
 

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় একদল ব্যক্তি বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে অবস্থিত ‘সব্যসাচী’ নামক স্টলে গিয়ে হট্টগোল শুরু করেন। তাঁরা ওই স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। স্টলে উপস্থিত ব্যক্তি তাঁদের প্রতিবাদ করেন, ফলে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিরা নানা স্লোগান দিতে থাকেন, এর মধ্যে স্টলের ব্যক্তিও পাল্টা স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে স্টলের ওই ব্যক্তিকে সরিয়ে নেয় এবং পরে স্টলটি বন্ধ করে দেয়।
 

তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে আগেই ‘সব্যসাচী’ স্টল ভাঙার হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে যে, পূর্ব ঘোষণার অনুযায়ী সোমবার সেই হামলা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লেখক এবং প্রকাশক শতাব্দী ভবকে মেলা থেকে বের করে নিয়ে যায় এবং স্টলটি বন্ধ করে দেয়। তবে বাংলা একাডেমি দাবি করছে, তারা কোনো স্টল বন্ধ করেনি।