মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৯:৪৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত বিএসএফ

কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা সরিয়ে নিতে সম্মত বিএসএফ

ঢাকা প্রেস নিউজ

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে গাছের ওপর স্থাপন করা সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে।
 

মঙ্গলবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ড সংলগ্ন আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এই সিদ্ধান্ত জানায়।
 

বৈঠকে বিএসএফের পক্ষ থেকে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ এবং বিজিবির পক্ষ থেকে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান নেতৃত্ব দেন।
 

এছাড়া, একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির উদ্যোগে জনসচেতনতামূলক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
 

প্রসঙ্গত, গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ গোপনে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৭৮-এর ৯এস সাব-পিলারের পাশে ভারতের নো-ম্যান্স ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরা স্থাপন করে। এ ঘটনায় কুড়িগ্রাম সীমান্তে সোমবার দিনভর বিএসএফ ও বিজিবির ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা বৈঠক হলেও সমাধান না হওয়ায় মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।