মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:১৯:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের

নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে তারা এই অবরোধ শুরু করেন। অবরোধকালে, কলেজের কয়েক শত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন এবং স্লোগান দেন। এর ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীদের ভোগান্তি হয়।
 

শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীনে থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজটিকে স্থানান্তরের জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। কিন্তু সম্প্রতি, নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়েছে।
 

শিক্ষার্থীরা বলেন, "আমরা এ ধরনের হঠকারী সিদ্ধান্ত মেনে নেব না। আমাদের দাবি, নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজ চালু রাখতে হবে।" তারা সতর্ক করেছেন যে, তাদের দাবি না মানা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অব্যাহত থাকবে।
 

এছাড়া, এর আগে একই শিক্ষার্থীরা নানা দাবিতে মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ করেছিলেন এবং তাঁত বোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন, তাঁত বোর্ডকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে আনার দাবিতে।