মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২০:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে

সাবেক সচিব ইনাম আহমদ চৌধুরীর কুলখানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে

ঢাকা প্রেস নিউজ

 

সাবেক সচিব ও প্রাইভেটাইজেশন কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর কুলখানি আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ দিন বাদ আছর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
 

মরহুমের ছেলে নাদিম এ চৌধুরী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কুলখানিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
 

ইনাম আহমেদ চৌধুরী সোমবার ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। ওই দিন বিকেলে ঢাকার বনানীতে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
 

সরকারি চাকরি থেকে অবসরের পর ১৯৯৯ সালে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পান।
 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, ২০১৮ সালের ডিসেম্বরে, তিনি বিএনপি ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। এরপর তাঁকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।