বাংলাদেশ — পাতা ১৭৮
সিইপিজেডের অভ্যন্তরে সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিকের মৃত্যু: তার নাম জায়েদা আক্তার (২০)
ডেস্ক নিউজ:- চট্টগ্রাম ইপিজেডের অভ্যন্তরে আজ সকালে সাড়ে ৭ টার দিকে ০৫ নং রোডে ট্রাক চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে...! বিভিন্ন এফবি সূত্র ও পরবর্তীতে দুপুরের দিকে CEPZ এর জোন অফিস সংলগ্ন পুলিশ ফাঁড়ির সূত্র জানায়,আজ সকালে সাড়ে সাতটার দিকে টেকনিক্যাল এ্যাপারেলস লিঃ কারখানার নারী শ্রমিক ট্রাক চাপায় ঘটনা স্থলে নিহত হ...
পাঁচলাইশ মডেল থানার পুলিশের অভিযানে ৫০ লক্ষাধিক টাকার অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধসহ ০২ জন গ্রেফতার
কাইয়ুম চৌধুরী:- সিএমপি পাঁচলাইশ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৫০ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের অবৈধ ও ভেজাল যৌন উত্তেজক ঔষধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পাঁচলাইশ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ১৮ আগস্ট সাড়ে ৮ টায় ও রাত ১১:৪০ মিনিটে ষোলশ...
হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গা সড়কের সংস্কার কাজ সারিয়ে দিলেন জামায়াতে ইসলামী...!
নিজস্ব প্রতিবেদক:- নগরীর নেভি হাসপাতাল গেট এলাকায় সিটি কর্পোরেশনের প্রধান সড়কের পাশে একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ " দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘ বছর ধরে প্রধান সড়কের সাথে স্কুল ও চলাচলরত ফুটপাতের বিভিন্ন অংশে সংস্কার বিহীন পড়ে থাকে। উক্ত সামাজিক কাজ ও সড়কের পাশে ফুটপাতে বেহাল অবস্থাটি বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং ওয়ার্ড কমি...
আগামীকাল মওলানা ভাসানী সেতু উদ্বোধন চিলমারী অঞ্চলে এখন অনেক কাজ বাকি, কাজের মান নিয়ে নানান প্রশ্ন
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের (চিলমারী-হরিপুর) আগামীকাল "মওলানা ভাসানী সেতু উদ্বোধন" চিলমারী অঞ্চলে এখন অনেক কাজ বাকি। এবং কাজের মান নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক ক্ষোভ। এ দিকে উদ্বোধন হতে যাচ্ছে " মওলানা ভাসানী " (চিলমারী-হরিপুর) সেতু। তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ "মওলানা ভাসানী " পিসি গার্ডার সেতু। বুধবা...
মুরাদনগরে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর ৯১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোঃ হুমায়ুন সরকার এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন মিয়া। মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দিন অঞ্জন ও সদস্য সচিব মোল্লা...
‘তারা সন্তানের বয়সী, বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে’ — সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে সাম্প্রতিক কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এমন মন্তব্য করছে, তারা অনেকেই অল্পবয়সী—আমাদের সন্তানের সমবয়সী। সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং তখন নিজেরাই লজ্জিত হবে। মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদ...
মুরাদনগরে ৭ সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি শুক্কর আলী গ্রেফতার
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ- মুরাদনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব। গতকাল সোমবার (১৮ আগস্ট) র্যাবের যৌথ অভিযানে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্কুর আলী মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে। গ্রেফতারের পর শুক্কর আলীকে সোমবার রা...
মুরাদনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ- মুরাদনগরে বাড়ির পাশের জমির পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্সট) কালে কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত হোসেন কামারচর গ্রামের বজলু মিয়ার ছেলে। স্বজনরা জানান, প্রতিদিনের মতো ঘরের বাইরে খেলাধুলা করছিল শিশুটি। হঠাৎ করে তাকে দেখতে ন...
ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক
বাংলাদেশে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাহ মুজাক্কের আহাম্মেদুল হক। গত ২৯ মে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব প্রদান করেন। পরে ১৮ আগস্ট বাংলাদেশ সরকার তাকে ‘এক্সেকুয়াতুর’ প্রদান করে নিয়োগকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এবং দায়িত্ব পালনের অনুমোদন দেয়। নিয়োগপ্রাপ্তির প্রতিক্রিয়া...
শেষ দিনে বিক্রি হলো ৯৩টি মনোনয়নপত্র, জমা পড়েছে ১০৬টি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে ৯৩টি ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। এর ফলে মোট বিক্রি হওয়া ফরমের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮। অন্যদিকে, এখন পর্যন্ত ১০৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘ডাকসু ও...
প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান বিচারপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দেশের বিচার বিভাগের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান সারাহ কুক। তিনি বলেন, গত এক বছর...
অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সেনাবাহিনী সরকারের সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন, যা আগে কখনও হয়নি। তাই সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কোনো দূরত্ব থা...
জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ১১ মাস বয়সী কন্যা শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:- জামালপুরের মাদারগঞ্জে গলায় ম্যাজিক বল আটকে ১১ মাস বয়সী শিশু'র মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়খালী ইউনিয়নের দীঘলকান্দী এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে বিছানার উপর ম্যাজিক বল নিয়ে খেলতেই মুখে নেয় এবং গলায় আটকে যায়। পরিবারের লোকজন চেষ্টা করে ও বের করতে না পারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং মুমূর...
ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে সিনেটে শিক্ষার্থীদের ভিড়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে সিনেট ভবন ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। মঙ্গলবার সকাল থেকেই প্রার্থীরা একে একে সিনেট ভবনে আসতে শুরু করেন। দুপুরের পর ভিড় আরও বেড়ে যায়। এক পর্যায়ে ভবনের ভেতরে দাঁড়ানোর জায়গা সংকট দেখা দেয়। সরেজমিনে দেখা গেছে, শুধু বড় রাজনৈতিক সংগঠনের প্রার্থীরাই নন, স্বতন্ত...
সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রতিনিধি দল। মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক শুরু হয়। ছয় সদস্যের এ দলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি নতুন প্র...
কুড়িগ্রামে সেচের পানি দিতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় কলা খেতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল সাত্তার (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জ্যোতিন্দ্রনারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল...
চট্টগ্রামে ধর্ম উপদেষ্টা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কটুক্তি করলে আইনানুগ ব্যবস্থায় কঠোর শাস্তি পেতে হবে..!
বিশেষ প্রতিবেদন (চট্টগ্রাম):- ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ধর্ম নিয়ে কটুক্তি করা, দাঙ্গা হাঙ্গামা করা বা কোন একজনের অপরাধে তার আত্মীয়-স্বজনদের বাড়ী ঘরে হামলা বা সম্প্রদায়গতভাবে দোষারোপ করা সব ধর্মেই নিষিদ্ধ। এটা ফৌজদারী অপরাধ। এ ঘৃণ্য কাজ আমাদের আবহমানকালের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে।...
কুড়িগ্রামের ৪ কেজি গাঁজা ও অটোরিকশাসহ গ্রেফতার ১
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেনাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নাগেশ্বরী থানাধীন চান্দেরহাট মাস্টারটারী এলাকার মোঃ মোকছেদুল হ...






























