সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ তিন দিনের রিমান্ডে, আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ তিন দিনের রিমান্ডে, আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করা হয়েছে।
 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি শেষে এ সিদ্ধান্ত দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. নাজমুল সাকীব কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
 

আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কিরণের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
 

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৮ জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ কয়েকজন কর্মসূচিতে অংশ নেন। ওই সময় তাপসসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং গুলি করে। এতে ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে। পরবর্তীতে গত ২৯ অক্টোবর তিনি বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
 

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে বিজিবি কিরণকে আটক করে। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১৬ অক্টোবর রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন তিনটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় তাকেও কারাগারে পাঠানো হয়। বর্তমানে দুজনই কারাগারে আটক আছেন।