সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান বিচারপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দেশের বিচার বিভাগের নানা দিক নিয়ে আলোচনা করেন।

প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান সারাহ কুক। তিনি বলেন, গত এক বছরে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও সংস্কারে প্রধান বিচারপতির উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে—

  • স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় ঘোষিত সংস্কার রোডম্যাপ,

  • বিচার সেবায় স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা,

  • মামলার বিবাদীপক্ষকে লিগ্যাল এইড প্রদানে ক্যাপাসিটি টেস্ট চালু,

  • উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন প্রণয়ন,

  • বিচারপ্রার্থীদের সহায়তায় সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু,

  • অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ—

এসব পদক্ষেপকে তিনি সময়োপযোগী ও কার্যকরী হিসেবে উল্লেখ করেন।

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে, বাংলাদেশের বিচার বিভাগকে শক্তিশালী করতে যুক্তরাজ্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।