সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪২:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

কুড়িগ্রামের ৪ কেজি গাঁজা ও অটোরিকশাসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের ৪ কেজি গাঁজা ও অটোরিকশাসহ গ্রেফতার ১

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা জব্দসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেনাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- নাগেশ্বরী থানাধীন চান্দেরহাট মাস্টারটারী এলাকার মোঃ মোকছেদুল হক (৩৫)। 
 

গত সোমবার (১৮ আগস্ট ২০২৫ খ্রি.) বিকাল আনুমানিক ০৫.৩০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন পশ্চিম রায়গঞ্জ বালাবাড়ী ঈদগাহ মাঠ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ উক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।